Thursday, October 6, 2011

একটি সংলাপ # সুভাষ মুখোপাধ্যায়

মেয়ে: তুমি কি চাও আমার ভালবাসা ?
ছেলে = হ্যাঁ, চাই !!
মেয়ে: গায়ে কিন্তু তার কাদা মাখা !
ছেলে = যেমন তেমনিভাবেই চাই ।
মেয়ে: আমার আখেরে কী হবে বলা হোক ।
ছেলে = বেশ!!

মেয়ে: আর আমি জিগ্যেস করতে চাই ।
ছেলে = করো ।
মেয়ে: ধরো’ আমি কড়া নাড়লাম ।
ছেলে = আমি হাত ধরে ভেতরে নিয়ে যাব !!
মেয়ে: ধরো’ তোমাকে তলব করলাম ।
ছেলে = আমি হুজুরে হাজির হব ।
মেয়ে: তাতে যদি বিপদ ঘটে ?
ছেলে = আমি সে বিপদে ঝাঁপ দেব ।।

মেয়ে: যদি তোমার সঙ্গে প্রতারণা করি?
ছেলে = আমি ক্ষমা করে দেব ।।
মেয়ে: তোমাকে তর্জনী তুলে বলব, গান গাও ।
ছেলে = আমি গাইব ।।

মেয়ে: বলব,কোনো বন্ধু এলে তার মুখের ওপর দরজা বন্ধ করে দাও।
ছেলে = বন্ধ করে দেব ।।
মেয়ে: তোমাকে বলব, প্রাণ নাও ।
ছেলে = আমি নেব ।।
মেয়ে: বলব, প্রাণ দাও ।
ছেলে = দেব ।।

মেয়ে: যদি তলিয়ে যাই ?
ছেলে = আমি টেনে তুলবো ।।
মেয়ে: তাতে যদি ব্যথা লাগে ?
ছেলে = সহ্য করব ।
মেয়ে: আর যদি থাকে বাধার দেয়াল ?
ছেলে = ভেঙ্গে ফেলব ।।
মেয়ে: যদি থাকে একশো গিঠঁ ?
ছেলে = তাহলেও ।।

মেয়ে: তুমি চাও আমার ভালবাসা ?
ছেলে = হ্যাঁ, তোমার ভালবাসা ।।
মেয়ে: তুমি কখনোই পাবে না ।
ছেলে = কিন্তু কেন ?
মেয়ে: কারণ, যারা ত্রীতদাস আমি তাদের কখনই ভালবাসি না ।





Collected from here

Friday, September 16, 2011

শুধু তোমার জন্য - কবি নির্মলেন্দু গুন

কতবার যে আমি তোমোকে স্পর্শ করতে গিয়ে
গুটিয়ে নিয়েছি হাত-সে কথা ঈশ্বর জানেন।
তোমাকে ভালোবাসার কথা বলতে গিয়েও
কতবার যে আমি সে কথা বলিনি
সে কথা আমার ঈশ্বর জানেন।
তোমার হাতের মৃদু কড়ানাড়ার শব্দ শুনে জেগে উঠবার জন্য
দরোজার সঙ্গে চুম্বকের মতো আমি গেঁথে রেখেছিলাম
আমার কর্ণযুগল; তুমি এসে আমাকে ডেকে বলবেঃ
‘এই ওঠো,
আমি, আ…মি…।‘
আর অমি এ-কী শুনলাম
এমত উল্লাসে নিজেকে নিক্ষেপ করবো তোমার উদ্দেশ্যে
কতবার যে এরকম একটি দৃশ্যের কথা আমি মনে মনে
কল্পনা করেছি, সে-কথা আমার ঈশ্বর জানেন।
আমার চুল পেকেছে তোমার জন্য,
আমার গায়ে জ্বর এসেছে তোমার জন্য,
আমার ঈশ্বর জানেন- আমার মৃত্যু হবে তোমার জন্য।
তারপর অনেকদিন পর একদিন তুমিও জানবে,
আমি জন্মেছিলাম তোমার জন্য। শুধু তোমার জন্য।

Thursday, September 15, 2011